মেহেদী হাসান: বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশন এর বেহাল দশা থেকে উত্তলনে জন্য একজন দক্ষ ও অভিজ্ঞ মেয়র প্রয়োজন। ৩৩০ বর্গকিলোমিটার আয়তনের সর্ববৃহৎ গাজীপুর সিটি করপোরেশনে এখন ভোটের হাওয়া বইছে। প্রায় ৩০ থেকে ৩৫ লাখ বসবাসরত মানুষের গাসিক সিটিতে ভোটার সংখ্যা মাত্র ১২ লাখ। সিটি নির্বাচনের ফলাফল এই অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আওয়ামী লীগ ও বিএনপির কাছে গাসিক সিটি নির্বাচন এখন চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
টঙ্গী পৌরসভার সাবেক মেয়র প্রবীণ আওয়ামী লীগ নেতা এড. আজমত উল্লাহ খান মহানগর আওয়ামী লীগের সভাপতি। তিনি দীর্ঘদিন জেলা আওয়ামী লীগেরও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এড. আজমত উল্লা খান টঙ্গী পৌরসভার বার বার নির্বাচিত জনপ্রিয় মেয়র ছিলেন। অভিজ্ঞতা এবং দলের অনুগত বলে দল তাঁকেই মনোনয়ন দেবে আওয়ামী লীগের স্থানীয় সর্বস্তরের নেতাকর্মীরা এমনটাই প্রত্যাশা করছেন।
তিনি টঙ্গী পৌরসভার মেয়র থাকাকালীন তার কর্মদক্ষতা দিয়ে টঙ্গী পৌরসভার একটি সম্মান জনক স্থানে নিয়ে ছিলেন। স্থানীয় সরকার সম্পর্কে তার রয়েছে ব্যাপক অভিজ্ঞতা। তাই জনগন মনে করে বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশন এর জন্য এড.আজমত উল্লা খান সাহেবের মত নগর পিতা প্রয়োজন।