গোপালগঞ্জে ছাত্রলীগ নেতা হত্যার বিচার দ্রুত নিস্পত্তি করার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত

0

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি রাকিব হোসেন তুষার হত্যার বিচার দ্রুত নিস্পত্তি করার দাবিতে মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।
সোমবার বেলা সাড়ে ১১ টায় গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে ছাত্রলীগের উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে চৌরঙ্গীতে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে তুষারের স্ত্রী ঝিমলী খান, সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহিদ মাহমুদ বাপ্পী জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি রিয়াজুল ইসলাম প্রিন্স, মুজাহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা শাহ নেওয়াজ খান, শফিকুল হক সজিবসহ জেলা, উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৪ সালে ৩১ জুলাই বিএনপির প্রতিহিংসার শিকার রাকিব হোসেন তুষারকে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গীতে পুলিশ গুলি করে হত্যা করে। ১৩ বছরেও এ হত্যাকান্ডের কোন বিচার হয়নি। এ ঘটনার বিচার দ্রুত নিস্পত্তি করার দাবি জানান বক্তারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.