নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের বায়েজিদ থানাধিন আরেফিন নগর বাজারে শফিগংদের ইজারাপ্রাপ্ত জায়গা দখল নিয়ে আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দুপক্ষের সংঘর্ষে মানবাধিকার মহিলা কর্মিসহ ৬জন গুরুতর আহত হয়। আহতরা হলেন, মানবাধিকার কর্মী লীমা বেগম, মোঃ রুবেল, মোঃ মিজান, জোছনা, ও বেলাল।আহতদের দ্রুত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তৎক্ষণাত পাঠানো হয়।
জায়গার ইজারা প্রাপ্ত মালিক শফি বলেন, জালালাবাদ মেৌজার বি, এস ৮০৭ দাগে ২০১৫ সালে আমাদের আবেদনের প্রেক্ষিতে ইজারা পাই।প্রতি বছর নিয়মিত খাজনা পরিশোধ করছি। ২০১৫ সালে ইজারা প্রাপ্তির পর থেকে এই জায়গা ভোগ দখলে আছি্। হটাত ইপিক গ্রুপ ও সিটি হোম লিমিটেডের লোকজন জায়গার মালিক দাবি করে আমাদের উচ্ছেদ করার জন্য যড়যন্ত্র করছে। গত কয়দিন ধরে তারা ভাড়াটিয়া গুন্ডা এনে আমাদেরকে উচ্ছেদ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের উচ্ছেদ করে জায়গা দখলের জন্য আজ আমাদের উপর অস্ত্রশস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়েছে।অামরা বাধা দিলে তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র ব্যবহার করে আমার লোকদেরকে আঘাত করেছে। আমি গরিব অসহায় বলে কেউ আমার পক্ষে নেই। থানা, জেলাপ্রশাসক, পুলিশ কমিশনার, পরিবেশ অধিদপ্তর সকলকে এই ষড়যন্ত্রের কথা জানিয়ে বিহীত ব্যবস্থার জন্য গত ২৪/০৫/২০১৭ ইং সালে আবেদন করি।আমি সরকারের ভাড়াটিয়া অথচ সংশ্লীষ্ট প্রশাসনের কার কোন সাড়া পাচ্ছিনা। যার ফলে জবরদখলকারীরা আরো চরাও হয়ে আমাদের উপর আক্রমন করেছে।
এই বিষয়ে এলাকার প্রত্যক্ষদর্শি কয়েকজন বলেন, দখল নিয়ে গত কদিন ধরে এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখেছি।উভয় পক্ষের লোকজন এখানে ভিড় করছে।একে অপরের সাথে কথা কাটাকাটি করছে।
এই বিষয়ে বায়েজিদ থানার এস আই সাখাওয়াত হোসেনকে মুঠোফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সেখানে তেমন বড় ধরনের কোন ঘটনা ঘটেনি, উভয় পক্ষের মধ্য কথা কাটাকাটির এক পর্যায়ে কিছুটা হাতাহাতি হয়। পরে পরিস্থিতি শান্ত হয়ে যায়। এখনো পর্যন্ত কোন পক্ষ মামলা করতে থানায় আসেনি। বিস্তারিত আসছে..