০৬ জুলাই, সকাল ৯টায় পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক জনাব মোঃ আজাদুর রহমান মল্লিক এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টীম এবং অধিদপ্তরের কর্মচারী মোঃ মোশারফ হোসেন ও লোকমান হাকিম এর সহায়তায় চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ টেক্সটাইল গেইট এলাকায় অবস্থিত শামীমা কার্টুন নামক পলিথিন উৎপাদনকারী কারখানা/প্রতিষ্ঠানে এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করেন। এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনাকালে প্রায় ৭০০ কেজি নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। অভিযানকালে শামীমা কার্টুন ফ্যাক্টরীর মালিক ও কর্মচারী কাউকে পাওয়া যায়নি। অভিযান শেষে বর্ণিত পলিথিন কারখানাটি সীল গালা করা হয় এবং বন্ধ করে দেয়া হয়।