হালিশহর এ-ব্লক বাসষ্ট্যান্ড অবস্থিত হযরত ওসমান (র:) জামে মসজিদে আজ (শুক্রবার ০২ মার্চ ২০১৮) দুপুর ১২ টা থেকে কাজি খলিলকে ১১ নং ওয়ার্ড থেকে অপসারনের করার জন্য লিফলেট বিতরন,গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্টিত হয়েছে।
এসময় দক্ষিণ কাট্টলী ১১ নং ওয়ার্ড নিকাহ রেজিষ্ট্রার কুখ্যাত ”কাজি খলিল” দীর্ঘদিন ধরে দক্ষিণ কাট্টলী তথা হালিশহর এ-ব্লক,জে-ব্লক, আই-ব্লক,শাপলা আ/এ,শ্যামলী,আ/এ,আবদুর পাড়া, গ্রীন ভিউ সহ পুরো দক্ষিণ কাট্টলী এলাকার বিভিন্ন মসজিদের ইমাম,খতিবদের সাথে অশালীণ আচরণ। এছাড়াও বেশি টাকার বিনিময়ে বাল্য বিবাহ,আলেম না হয়েও বিবাহ পড়ানো,সার্টিফিকেট জালিয়াতি,গভীর রাতে বিভিন্ন বস্তিতে গোপণীয় ভাবে নিকাহ রেজিষ্ট্রি যা সরকারী বালামে লিপিবদ্ধ না করা।অভিভাবক জানে না সন্তানের বিয়ে’ এমন বিয়ে পড়ানো,অনেক ক্ষেত্রে অতিরিক্ত টাকা পাওয়ার আশায় কনে কে দিয়ে বেশি দেনমোহর ধার্য্য করার জন্য বর কে বাধ্য করা, অবৈধ তালাকের ব্যবস্থা করে আর্থিক সুযোগ সুবিধা ভোগ,কোন ক্ষেত্রে বৈধ রেজিষ্ট্র করলেও সরকারি নির্ধারিত টাকার এর চেয়ে বেশি অতিরিক্ত টাকা আদায় করা, অন্য এলাকার তালাক প্রাপ্ত ছেলে মেয়েদের দক্ষিণ কাট্টলীতে এনে অতিরিক্ত টাকার বিনিময়ে ভুয়া কাবিন রেজিষ্ট্রি করা,নিকা রেজিষ্ট্রির জন্য ভুয়া বালাম বই ব্যবহার করা। সুদ ব্যবসা,নারী কেলেংকারীর বহু অভিযোগ,কর ফাঁকি সহ বিভিন্ন অসামাজিক কার্যক্রম করার প্রতিবাদে ও কাজি পদ হতে অপসারণের দাবীতে গণ-স্বাক্ষর অনুষ্টিত হয়েছে। এসময় সর্বস্থরের মুসল্লিরা ১১ নং ওয়ার্ড থেকে কাজি খলিলকে অপসারণের জন্য গণস্বাক্ষর বইতে স্বাক্ষর ও লিফলেট বিতরন করেন।