চট্টগ্রামে টিসিবির পণ্য বিক্রি, দাম বেড়েছে তেল ডাল চিনির

0

চট্টগ্রামে ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে নগরীর ২০টি স্থানে ২০টি ট্রাকে এ কার্যক্রম চলছে। ৩ জুন পর্যন্ত প্রতিদিন টিসিবির পণ্য বিক্রি চলবে।

এদিকে বাড়ানো হয়েছে তেল, ডাল ও চিনির দাম। এক মাস ব্যবধানে প্রতি লিটার তেলে ৩৫ টাকা, প্রতি কেজি মসুর ডালে ২০ টাকা ও চিনির দাম ১৫ টাকা বাড়ানো হয়েছে।

টিসিবির কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার থেকে ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আগে যেখানে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের কাছে ১০০ টাকা লিটারে তেল বিক্রি করা হতো সেটা এখন ১৩৫ টাকা, ডালের দাম ৬০ থেকে বাড়িয়ে ৮০ টাকা ও চিনির দাম ৭০ থেকে বাড়িয়ে ৮৫ টাকা করা হয়েছে। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি যেকোনো সাধারণ ভোক্তা ঈদের পণ্য কিনতে পারবেন বিশেষ ট্রাকসেলে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.