Thursday, November 5

চট্টগ্রামে ডিবি পুলিশের অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

0

চট্টগ্রাম মহানগরী চান্দগাঁও থানাধীন বহদ্দার পুকুর পাড় এলাকায় বহদ্দার বাড়ীর উকিল সাহেবের বিল্ডিংয়ের সামনে রাস্তার উপর বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪টায় বহদ্দার পুকুর পাড় সংলগ্ন বহদ্দার বাড়ীর উকিল সাহেবের বিল্ডিংয়ের সামনে মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে এসআই শেখ মাসুদ রানা, এসআই মোঃ আজহারুল ইসলাম, এএসআই মোঃ হুমায়ুন কবির, এএসআই মোঃ জুয়েল রানা ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বহদ্দার পুকুর পাড় সংলগ্ন বহদ্দার বাড়ীর উকিল সাহেবের বিল্ডিংয়ের সামনে রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম মোকাররমা বেগম প্রকাশ জরিনা (৩৮), স্বামী-লিয়াকত আলী, পিতা-শফিক আহমেদ, গ্রাম ছনুয়া, বাঁশখালী, চট্টগ্রাম।

মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব মোঃ হাবিবুর রহমান এ খবর নিশ্চিত করে বলেন- গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

গ্রেফতারকৃত নারী আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার টেকনাফ এলাকা হইতে কম দামে ইয়াবা ট্যাবলেট ক্রয় করিয়া চট্টগ্রাম শহরে বেশী দামে বিক্রয় করিয়া আসিতেছিল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.