Monday, November 9

চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত-২

0

চট্টগ্রামের সীতাকুণ্ড ও সাতকানিয়া উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। নিহতের নাম মিজান (২০)ও নুরুল আমিন (২৪) ।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) পৃথক দুর্ঘটনা দুটি ঘটেছে। এর মধ্যে একজন জাহাজ ভাঙ্গার ইয়ার্ডে কাজ করার সময় দুর্ঘটনায় অপরজন সড়ক দুর্ঘটনায় মারা যান বলে পুলিশ নিশ্চিত করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক আমীর পাঠক ডট নিউজকে জানান, আজ সকাল সাড়ে ৯টায় সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের সমুদ্র উপকূল এলাকায় ফাহিম শীপ ব্রেকিং নামে পুরাতন জাহাজ ভাঙ্গার ইয়ার্ডে কাজ করার সময় জাহাজের ওপর থেকে পা পিছলে পড়ে শ্রমিক মিজান গুরুত্বর আহত হয়। তাকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

অপর দিকে ভোরে সাতকানিয়া উপজেলার হাসমতের দোকার এলাকায় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী এনা পরিবহণ বাসের ধাক্কায় নুরুল আমিন নামে এক ব্যাক্তি আহত হওয়ার পর হাসপাতালে তার মৃত্যু হয়েছে। নিহত নুরুল আমিন সাতকানিয়ার আফজল নগর এলাকার নূরুল ইসলামের ছেলে বলে জানা গেছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.