Saturday, November 14

চট্টগ্রাম-নাজিরহাট ট্রেন যাত্রী কল্যাণ সমিতির মাধ্যমে টেকেট চেকিং শুরু

0

মুহাম্মদ ছাদিকুল ইসলাম: চট্টগ্রাম-নাজিরহাট ট্রেন যাত্রী কল্যাণ সমিতির নবঘটিত কমিটির  সদস্যবৃন্দের  মাধ্যমে ১১ জুলাই ১৭ খ্রিঃ থেকে ট্রেনের টিকেট চেকিং শুরু  হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় টিকেট চেকিং শুরু হওয়ার পর প্রতিটি স্টেশনে লাইনে দাঁড়িয়ে যাত্রীরা টেকেট কাটছে।

যাত্রীরা জানান, নিয়মিত এভাবে টিকেট চেকিং হলে কোন যাত্রী বিনা টিকেটে ট্রেন ভ্রমণ করবে না। তারা চট্টগ্রাম-নাজিরহাট ট্রেন যাত্রী কল্যাণ সমিতির নবঘটিত কমিটির  সদস্যবৃন্দকে অভিনন্দন জানান। তবে যাত্রীরা অভিযোগ করে বলেন টেকেট কাউন্টারে কর্মরত লোকজন নিয়মিত কাউন্টারে থাকে না। অার থাকলেও টেকেট না থাকার অযুহাত দেখিয়ে টিকেট বিক্রি করে না। যাত্রীরা বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষকে চট্টগ্রাম-নাজিরহাট যাত্রী কল্যাণ সমিতির অনুমোদন দেওয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বাংলাদেশ রেলওয়ে প্রশাসনের এ মহৎ উদ্দ্যেশ্যকে যাত্রীসাধারণ সাধুবাদ জানান।

যাত্রীরা বলেন এ ট্রেনটি না থাকলে অামরা  চট্টগ্রাম শহরতলীর বিভিন্ন স্থানে কর্মস্থলে সঠিক সময়ে যোগদান করতে পারতামনা, অল্প ভাড়া ও নির্দিষ্ট সময়ে যে বাহনটি অামাদের গন্তব্যস্থানে পৌছে দিচ্ছে, সেটি রক্ষা করা অামাদের সকলের নৈতিক দায়িত্ব।

তারা বাংলাদেশ রেলওয়ে প্রশাসনের কাছে জোর দাবি জানান যেন, ট্রেনটিতে অারো কছু বগি সংযোক্ত করা হয়। এতেকরে যাত্রীদের উপচেপড়া ভীড় অনেকটা কমবে। এ সময় অারো উপস্থিত ছিলেন যাত্রী কল্যাণ সমিতিরসহ সভাপতি মোঃ ওসমান গনি, যুগ্ম সম্পাদক এয়াছিন চৌধুরী, সহ সম্পাদক অাবুল হাশেম মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন, অর্থ সম্পাদক মোঃ জয়নাল অাবেদীন, সহ -অর্থ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ শাহাজাহান, সহ- প্রচার সম্পাদক সৈয়দ মোঃ রহমত উল্লাহ, ধর্ম সম্পাদক মৌলানা মোঃ মতিউর রহমান, ক্রীড়া সম্পাদক টিটু দাশ, সহ-ধর্ম সম্পাদক নুর মোহাম্মদ,  ত্রিদেব ছেত্রী বাবু, মোহাম্মদ জসিম উদ্দিন, মোঃ নাসির উদ্দিন, মোহাম্মাদ রাশেদুল অালম চৌধুরী, মোঃ তরিকুল ইসলাম (তারেক), সৈয়দ ফাহিম অাহমেদ, মধু সুধন চৌধুরী, অামজাদ হোসেন, তাজুল ইসলাম (তাজু) মোঃ জুয়েল, মোঃ হুমায়ুন কবির, সৈয়দ শাফায়েত হোসেন বাপ্পী, মোঃ গিয়াস উদ্দিন মঞ্জু প্রমুখ ব্যক্তিবর্গ।

যাত্রী কল্যাণ সমিতির সহ সভাপতি মোঃ ওসমান গনির কাছে কমিটির উদ্দেশ্য কি জানতে চাইলে তিনি বলেন, চট্টগ্রাম-নাজিরহাট লাইনে বিনা টিকেটে ভ্রমণ প্রতিরোধ করা, যাত্রীদের সার্বিক কল্যাণ নিশ্চত করা, নিয়মিত টিকেট চেকিং এর মাধ্যমে  বাংলাদেশ রেলওয়ের রাজস্ব অায় বৃদ্ধির জন্য সর্বাত্মক সহযোগিতা করাই অামাদের উদ্দেশ্য।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.