চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : আজ রবিবার সারাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় একযোগে কোটা সংস্কার মানব বন্ধন করেন। এদিকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও পাঁচ দফা দাবিতে বেলা ১১ ঘটিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় শহীদমিনারে মানব বন্ধন করেন।
এসময় মানব বন্ধনের শান্তিপূর্ণ চাওয়া নিশ্চিত করতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক নিয়াজ মোর্শেদ সাহেব সহ প্রক্টরিয়াল বডি। মানব বন্ধনে অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ। উক্ত মানব বন্ধনের ৫ দফা দাবি গুলো ছিলো নিম্নরূপ:-
১. কোটা ব্যবস্থা সংস্কার ৫৬% থেকে ১০% নিয়ে আসতে হবে
২. কোটায় কোন ধরণের বিশেষ নিয়োগ পরীক্ষা করা যাবে না
৩. চাকরির নিয়োগ পরীক্ষায় কোটার সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না।
৪. চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাট মার্কস ও বয়সসীমা করতে হবে।
৫. কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শুন্য পদ গুলোতে মেধায় নিয়োগ দিতে হবে।
সূত্রে জানাযায় শান্তিপূর্ণ মানব বন্ধন চলাকালীন সময় কয়েকজন ছাত্রলীগ কর্মী মানব বন্ধনের বাঁধা প্রধান করেন। তাদের ধারণা যারা মানব বন্ধনে অংশগ্রহণ করেছে তারা জামায়াত শিবিরেরর এজেন্ডা তাই বলে বানচালের চেষ্টা চালায় কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী। এসময় কয়েকজন সাধারণ শিক্ষার্থীকে মারধরের চেষ্টা করতে চাইলে প্রশাসনের প্রখর নিরাপত্তার জন্য ব্যর্থ হয়।
এদিকে কোটা সংস্কার পক্ষের মানব বন্ধনেও ছাত্রলীগ কর্মীদের উপস্থিতি দেখামেলে। তারপরও কেন কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী মানব বন্ধনের সাধারণ ছাত্রদেরকে মারধরের চেষ্টা চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সাধারণ ছাত্র ন্যাশনাল নিউজ২৪ কে বলেন, মানব বন্ধনে ছিলো প্রত্যেক সাধারণ ছাত্রের এক নায্য দাবি। এটা কোন দলীয় মানব বন্ধন ছিলোনা। তারপরো এমন একটি শান্তিপূর্ণ সমাবেশে তারা হামলা করে সাধারণ ছাত্র-ছাত্রীদের অধিকার ক্ষুণ্ণ করেছে বলে তীব্র নিন্দা জানিয়েছে।
অবশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরাপত্তায় তারা একটি শান্তিপূর্ণ সমাবেশ করতে পেরেছে বলে সংগঠনটি জানিয়েছে