চন্দ্রঘোনা থানা পুলিশ পলিথিন মোড়ানো ২০লিটার চোলাই মদসহ পাচারকারীকে গ্রেপ্তার

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের মাঝি পাড়া পাকা সড়কের উপর হতে বিশ লিটার চোলাই মদসহ পাচারকারী গ্রেপ্তার। শুক্রবার (২০ডিসেম্বর) সকাল ৭টা ২০মিনিটে রাইখালী বাজার সংলগ্ন টেকের মোড় হতে পলিথিন পেঁচিয়ে চোলাইমদ পাচারকালে ক্যচিংমং মারমা প্রকাশ বাবুক(৪৫)গ্রেপ্তার করা হয়।

চন্দ্রঘোনা থানার এসআই টিটু দাশ সঙ্গী ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পাচারকারীকে ২০লিটার মদসহ গ্রেপ্তার করে।আসামি ২নং রাইখালী ইউনিয়নের বসবাসকারী রেগ্যামং মারমার ছেলে। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল (ওসি) জানান,রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনা গোপন সংবাদের ভিত্তিতে রাইখালী মাঝিপাড়া সড়কের উপর হতে গ্রেপ্তার করা হয়।এবং মাদকদ্রব্য আইনে মামলা করে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.