Saturday, September 26

চলন্ত ট্রেনে অভিনেত্রীর শ্লীলতাহানি

0

ভারতে চলন্ত ট্রেনে শ্লীলতাহানির শিকার হয়েছেন মালয়ালি অভিনেত্রী সনুশা সন্তোষ। শুক্রবার সকালে মাভেলি এক্সপ্রেসের এসি টুর কোচে এ ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়, ট্রেনটি মেঙ্গালুরু সেন্ট্রাল থেকে তিরু অনন্তপুরম যাচ্ছিল। কন্নুর স্টেশন থেকে ওই ট্রেনে উঠেছিলেন সনুশা। রাতের ট্রেনে উঠেই নিজের আপার বাঙ্কে উঠে ঘুমিয়ে পড়েন তিনি।

সনুশার দাবি, গভীর রাতে হঠাৎ তিনি বুঝতে পারেন, তার ঠোঁটে কেউ যেন আঙুল ঘষছে। ‘চোখ খুলেই বুঝতে পারি আমার ঠোঁটে কার যেন আঙুল। আমি লোকটাকে দেখে ভয় পেয়ে যাই। তবে ওর হাতটা ধরে ফেলে আঙুলগুলো মুচড়ে ফেলি’, বলেন তিনি।

সনুশা বলেন, ‘আমি চিৎকার করলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। এমনকি নিচের বার্থে শুয়ে থাকা ব্যক্তিও। শুধু চিত্রনাট্যকার উন্নি ও রঞ্জিত নামে এক ব্যক্তি ছুটে আসেন।’

অভিনেত্রী জানিয়েছেন, ঘটনার আঁচ পেয়েই উন্নি ও রঞ্জিত টিকিট পরীক্ষককে ডাকতে চলে যান। ততক্ষণে ওই ব্যক্তির হাত টেনে ধরে রেখেছিলেন সনুশা। টিকিট পরীক্ষক আসার পর পরবর্তী স্টেশনের রেল পুলিশকে খবর দেয়া হয়। আধাঘণ্টা পর পরের স্টেশনেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.