চাঁদের অলীক জোছনা

0

আরিফ চৌধুরী
বাঁধ ভাঙা জোছনা সৌন্দর্যের সঙ্গে
নিয়ে আমার গহীনে ঢেউ তোলে
নতমুখী লাজুক আলোয় অনন্তের কাছাকাছি
অপার রহস্যময় অলোয় বিভা ছড়ায়
জোছনা যাদুজল যেনো বিছিয়ে দেয় প্রকৃতিতে
অদ্ভুত আঁধারে ঢেকে চাঁদ ফিরে আসে জোছনা লাবন্য।
জোছনার গাঁয়ে মাখা লাবন্য পিছু হাঁটে
পূর্ণিমা প্লাবিত আকাশে
মোহনীয় রুপ চাঁদের শরীরে ফুটে আছে,
শুক্লা দ্বিতীয়া থেকে চতুর্দশী চাঁদের অলো
গভীর হয় নিয়ত পূর্ণিমা চাঁদে।
রাতঘুম গাছের ছায়ায় জোনাকি
সুন্দরের মাখামাখি সময়ে চাঁদরাতের মেঘ ছুটে চলে
অদৃশ্য ছন্দমালায়,অশরীরী সৌন্দর্যের বিভায়
জোছনার স্পর্শ মনের ভেতর উজ্বলতায়
আলিঙ্গন করে মনলোভা রুপে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.