আজ (রবিবার)দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ২১ জুলাই বাংলাদেশে উৎযাপন হবে পবিত্র ঈদুল আজহা।
জিলহজ মাসের চাঁদ দেখতে আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।