Wednesday, November 4

চাঁপাইনবাবগঞ্জে ৭ লাখ ৮ হাজার ভারতীয় জাল রুপিসহ দুই ভাই আটক

0

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাতরশিয়া গ্রামে ৭ লাখ ৮ হাজার ভারতীয় জাল রুপিসহ দুই ভাইকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার হাউসনগর গ্রামের মৃত মাইনুল ইসলামের ছেলে মো. উজ্জল (২৮) ও মো. সুজাল (২৪)।
র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ জানান, শিবগঞ্জ উপজেলার সাতরশিয়া গ্রামের একটি আম বাগানে অভিযান চালিয়ে ৭ লাখ ৮ হাজার ভারতীয় জাল রুপিসহ ওই দুইজনকে আটক করে র‌্যাব। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.