Wednesday, November 4

চিটাগাং বোট ক্লাবে উইনম্যাক্স মোবাইল রিটেইলার কনফারেন্স অনুষ্ঠিত

0

উইনম্যাক্স রিটেইলার কনফারেন্স চিটাগাং বোট ক্লাবে গত ১০ ফেব্রুয়ারি সারাদিন ব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। কেক কেটে ১১১ দিন রিপ্লেসম্যান্ট গ্যারান্টি কার্যক্রম চালু করেন প্রধান অতিথি এম এইচ টেকনোলজি লিমিটেড উইনম্যাক্স মোবাইল’র চেয়ারম্যান মোঃ হোসেন খাঁন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এম এইচ টেকনোলজি লিমিটেড উইনম্যাক্স মোবাইলের হেড অফ সেলস্ এস এস রাহাত,মোঃ শাকিলুজ্জামান,কল্লোল কর বৈরাগী এবং চিটাগাং রিজিওনাল ম্যানেজার মোঃ আকবর হোসাই। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ডিষ্ট্রিবিউটর বাবলু ইলেক্ট্রনিক্স ও তাহা এন্টারপ্রাইজের প্রোপাইটর মোঃ তসলিম,মোঃ দেলোয়ার হোসেন,মোঃ সাদমির হোসেন রাব্বি প্রমুখ। উইনম্যাক্স মোবাইল কোম্পানীর চেয়ারম্যান মোঃ হোসেন খাঁন বলেন,গ্রাহক সেবা নিশ্চিতকরণে আমরা অঙ্গিকারবদ্ধ। উইনম্যাক্স মোবাইল সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ১১১ দিন রিপ্লেসম্যান্ট গ্যারান্টি কার্যক্রম চালু করেছি এবং দেশের ৬৪ টি জেলায় উইনম্যাক্সএর সাভির্সি সেন্টার রয়েছে।তিনি আরো দাবি করেন, কোম্পানীর রিটেইলার যারা আছেন তারাও বিদেশ ভ্রমনের সুযোগ পাবে। গ্রাহক সেবাই এক ধাপ এগিয়ে গেলো উইনম্যাক্স মোবাইল। টেলিভিশন,বেতার ও মঞ্চ উপস্থাপিকা দিলরুবা খানম এবং মোঃ আমিনুল হক শাহীনের উপস্থাপনায় উইনম্যাক্স রিটেইলার কনফারেন্সের ২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.