চীনের প্রতিরক্ষামন্ত্রী আগামী মঙ্গলবার বাংলাদেশ সফরে আসছেন

0

চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি আগামী মঙ্গলবার বাংলাদেশ সফরে আসছেন। একদিনের সফরে ঢাকায় এসে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বৈঠক করবেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের নভেম্বরের শেষে এক দিনের সফরে চীনের প্রতিরক্ষামন্ত্রীর নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ঢাকায় আসার কথা ছিল। সফরের আগমুহূর্তে তা স্থগিত হয়ে যায়।

কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণের মধ্যেই ঢাকায় আসছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী।

এ অঞ্চলে ভূরাজনীতির পরিবর্তনের প্রেক্ষাপটে ওয়েইর সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

করোনা পরিস্থিতি সামাল দিতে চীন থেকে টিকা পেতে চায় বাংলাদেশ। এ নিয়ে আলোচনা শুরুর পর চীনের পক্ষ থেকে উচ্চপর্যায়ের সফর হিসেবে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.