Friday, September 25

চুক্তিবদ্ধ হওয়া ছবি থেকে সরে দাঁড়াচ্ছেন পরীমণি

0

চুক্তিবদ্ধ হওয়া ছবি থেকে সরে দাঁড়িয়েছেন নায়িকা পরী মণি। তাঁর জায়গায় নতুন নায়িকা বা কলকাতার নায়িকা নিয়ে ছবিটি শুরু করবেন পরিচালক রফিক শিকদার। ‘ওপারে চন্দ্রাবতী’ শিরোনামে ছবিটি ১৪ ফেব্রুয়ারি এফডিসিতে মহরত করার কথা রয়েছে।

অসুস্থতার কারণেই ছবিটি করছেন না বলে জানিয়েছেন পরী। তিনি বলেন, ‘আমার শরীর খুব খারাপ, বেশ কিছুদিন রেস্ট নিতে হবে। এ জন্যই ছবিটি আমি করতে পারছি না।’

এ বিষয়ে ছবির পরিচালক রফিক বলেন, ‘আমি জানি, পরী মণি অসুস্থ। তারপরও আমি ছবির মহরত করতে চাই। সে ক্ষেত্রে নতুন নায়িকা নিয়ে কাজটি শুরু করতে পারি। আবার কলকাতার কোনো নায়িকাও যুক্ত হতে পারে ছবিতে। আমি দুই জায়গাতেই কথা বলছি। এখনো বলতে পারছি না নায়িকা কে হবেন।’

রফিক শিকদার ‘ভোলা তো যায় না তারে’, ‘আমি শুধু তোর হবো’ ও ‘হৃদয় জুড়ে’ ছবিগুলো পরিচালনা করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.