জঙ্গিদের বেগম খালেদা জিয়া বাঁচিয়ে রাখতে চান – নৌ-পরিবহনমন্ত্রী

0

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করে। আওয়ামী লীগ যখন জঙ্গিদের প্রতিহত করে তখন বিএনপি নেতারা বলে ‘জঙ্গিদের কেন গ্রেপ্তার না করে হত্যা করা হলো’।এতেই প্রমাণ হয় এই জঙ্গিদের বেগম খালেদা জিয়া বাঁচিয়ে রাখতে চান।

আজ সোমবার সকালে মাদারীপুরের রাজৈরের আমগ্রাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুঃস্থদের মধ্যে সেলাই মেশিন ও কৃষি উপকরণ বিতরণ শেষে মন্ত্রী এ কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, বাংলা ভাইকে সৃষ্টি করেছিল বিএনপি-জামায়াত। এই বাংলা ভাইকে দিয়ে সব জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করেছিল তারা। জঙ্গিবাদ নির্মূল করার উদ্দেশ্যে আওয়ামী লীগ রাজনীতি করে। পাকিস্তানিদের মতো দেশে জঙ্গি হামলা নেই।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুমন কুমার দেব, রাজৈর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পল্লবী ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.