জনগণ জানে সন্ত্রাসী দল ক্ষমতায় এলে দেশটাকে লুটপাট করে ধ্বংস করেবে

0

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে যারা লালন করে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষ হত্যা করে তাদের বাংলার জনগণ কখনোই ভোট দেবে না। দেশের জনগণ জানেন এই সন্ত্রাসী দল ক্ষমতায় এলে তারা দেশটাকে লুটপাট করে ধ্বংস করে দেবে।

২০৪১ সালের মধ্যে শেখ হাসিনার সরকারের হাত ধরে এই দেশ হবে উন্নত বাংলাদেশ। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আজ রবিবার সকালে মাদারীপুরে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

শাজাহান খান বলেন, আগামী নির্বাচনে প্রার্থীর যোগ্যতা, ব্যক্তিগত জনপ্রিয়তা, রাজনৈতিক অভিজ্ঞতা, দলের প্রতি আনুগত্য, জনগণের সঙ্গে সম্পৃক্ততার ভিত্তিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সে সকল প্রার্থীকে মনোনয়ন দিবেন।

এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.