ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, দেশের কোনো নাগরিক আইনের ঊর্ধ্বে নয়। কেউ যদি আইন ভঙ্গের চেষ্টা করে, জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কর্মকাণ্ড করে তবে তা কঠোর হাতে দমন করা হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজ মঙ্গলবার একুশে গ্রন্থমেলা উপলক্ষে বাংলা একাডেমি এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আছাদুজ্জামান মিয়া বলেন, খালেজা জিয়ার রায় ঘোষণাকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে কারো শঙ্কিত হওয়ার কারণ নেই। ২০১৪-১৫ সালে সংগঠিত সহিংসতার পুনরাবৃত্তি করতে দেওয়া হবে না।
গত ২৫ জানুয়ারি দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।