
আরিফ চৌধুরী
(বঙ্গবন্ধুর প্রতি নিবেদিত)
শতাব্দীর দিগন্ত পেরিয়ে উন্মুখ জনতা
আজও স্মরণে ডাকে তোমাকে
পিতা, তোমার ছবি দু’চোখে নিয়ে
তমস অন্ধকার কেটে ব্যাপক উচ্ছাসে
তোমার বাণীর জাগ্রত উচ্চারণে।
আজ আলোর তিমিরে মগ্ন সভ্যতায়
উদিত হয় অস্রবাজের ঝংকার,
মৃত্যুর গহনলোকে
শান্তিকে হত্যা করে হিংস্র থাবায়
পুড়ে পুড়ে ছাই হয় নিত্য মানুষের মানবতা
এমনি সময়ে তোমাকে স্বরণ করি,
পিতা, তোমার এদেশের মাটির সিগ্ধতার কাছে
তোমার অস্তিত্ব খুঁজি আপন স্বত্বায়
তোমার স্বপ্নের স্বদেশে
চৈতন্য প্রহরে জাগে আজো,
আজও নিয়ত মনে
বিপুল বিশ্বাসে শব্দের কল্লোলে গৌরবে
তোমার ছায়া জেগে ওঠে দু’চোখের অস্তিত্বে।
আবার মানচিত্র জুড়ে জাগ্রত উচ্চারণে
তোমার পরিচয়, নি:শ্বাসের উদার সংগীতে
ভেসে বেড়ায় স্বদেশ জুড়ে।
পিতা, নতুন করে জেগে ওঠে মানুষ,
বুঝি এ দেশে আবার বিপ্লব আসে,
নতুন এ প্রবাহমান বাংলাদেশে
আমাদের সমস্ত স্বত্বায়, নিয়ত অস্তিত্বেই
জেগে ওঠে, তোমার উদার আহবান,
সমবেত সকলে উচ্চারণে তোমাকে খুঁজে
অবিরল জল স্রোতের মতো নিবিড় মৃত্তিকায়।