জাতীয় স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন

0

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ শনিবার বেলা ১১ টা ২০ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে তিনি এ শ্রদ্ধা জানান।

এ সময় খালেদা জিয়ার সাথে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে সকাল ৯টায় বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গুলশানের বাসা থেকে স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হয়ে বেলা ১১ টায় সেখানে পৌছান বেগম জিয়া। তারপর দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.