Thursday, October 29

জাপানে বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১১

0

জাপানের উত্তরাঞ্চলের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিবিসি জানিয়েছে, বুধবার রাতে উত্তরাঞ্চলীয় শহর সাপোরোর তিনতলাবিশিষ্ট বৃদ্ধাশ্রমটিতে আগুন লাগে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে দমকল বাহিনী।

জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে জানায়, আগুনে বৃদ্ধাশ্রমটি পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত বা কারণ সম্পর্কে জানা যায়নি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.