মেহেদী হাসান: টঙ্গীতে বহু প্রতীক্ষিত বাংলাদেশ ডায়াবেটিস সমিতির স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন করা হয়েছে গতকাল মঙ্গলবার। যেটা বারডেম হাসপাতাল হিসেবে সবার কাছে পরিচিত । নতুন ঠিকানা আশরাফ সেতু শপিং কমপ্লেক্স, টঙ্গী বাজার।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ.কে. আজাদ খানের সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডাঃ মো. মাহমুদুল হক ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বিআইএইচএস ও ইউএইচসি পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল অধ্যাপক ডাঃ মো. আবদুল মজিদ ভূঁইয়া (অব.), যুগ্ম সাধারণ সম্পাদক রশিহদ মাহমুদ, সার্বিক পরিচালনায় ছিলেন কেন্দ্র পরিচালক ডাঃ মোহাম্মদ আবু সেলিম, আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ রশিদ ই মাহবুব, ডাঃ শামীমা আজাদ প্রমুখ।
সাশ্রয়ী খরচে সেবা সমূহ : ডায়াবেটিস, প্রসূতি ও স্ত্রীরোগ, ইসিজি, এক্স- রে, প্যাথলজি, মেডিকেল ও ডেন্টাল সার্জারি, ফুট কেয়ার, আল্ট্রাসনোগ্রাম, ইনসুলিন, ফিজিওথেরাপি, চক্ষু সহ বেশ কিছু চিকিৎসা ।