Wednesday, November 4

টঙ্গীতে বিএনপি’র বিক্ষোভ মিছিল

0

বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুসারে টঙ্গীতে মিছিল সমাবেশ করেছে বিএনপি।
আজ সকাল ৯.১০মিনিটে কেন্দ্র ঘোষিত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ষড়যন্ত্র মূলক প্রহসন এর মিথ্যা রায় এর প্রতিবাদে মিছিল সমাবেশে হয়েছে।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব সালাহ উদ্দিন সরকার এর নির্দেশে, টংগী থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি ইসমাইল সিকদার বসু, যুগ্ম সম্পাদক লিয়াকত হোসেন, কেন্দ্রীয় শ্রমীক দল সদস্যা লিটন খান, গাজীপুর মহানগর ছাএদল নেতা সিরাজুল ইসলাম সাথী, আমিনুল ইসলাম আমিন, মাসুদ রানা, আব্দুর রহমান বাবু, সোলায়মান কবির, মিরন, নাঈম, হিমেল,বাবু, বিপ্লব এর নেতৃ্ত্বে মিছিলটি টঙ্গী ষ্টেশন রোড় হয়ে মধুমিতা রোডে গিয়ে শেষ হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.