মেহেদী হাসান( গাজীপুর প্রতিনিধি): টঙ্গীর হারবাইদ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান গত রোববার কলেজ মাঠ প্রাঙ্গণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উপরেজিষ্ট্রার সচিব, কলেজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালেক সরকারের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক কামরুজ্জামান সরকারের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এড. আ.ক.ম মোজাম্মেল হক।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, টঙ্গী পৌরসভার সাবেক মেয়র বীরমুক্তিযোদ্ধা এড. আজমত উল্লা খান, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর প্রফেসর ড. মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ জাহিদ আল মামুন, হাতিমারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসিমা ইয়াসমিন, হারবাইদ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আক্তার হোসেন সরকার, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ, মহিলা কাউন্সিলর ও প্যানেলর মেয়র হুসনে আরা সিদ্দিকী জুলি, এড. হেলাল উদ্দিন, মহানগর তাতী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আমান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য রাজিবুল হাসান রাজিব,শরীফ হোসেন খান কনক, কাজী কামাল হোসেন, জহির হোসাইন তুহিন, আলমগীর হোসেন ভূঁইয়া, আওলাদ হোসেন, আফজাল হোসেন প্রমুখ।