মেহেদী হাসান: গতকাল শুক্রবার টি.এন্ড. টি বাজারে এডঃ মোঃ আজমত উল্লা খানের পক্ষে নৌকায় ভোট চেয়ে নির্বাচনী প্রচারনা নেমেছেন টঙ্গী ৪৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ , কাউন্সিলর, ছাএলীগ , তাঁতী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শত নেতা কর্মী ।৩৩০ বর্গকিলোমিটার আয়তনের সর্ববৃহৎ গাজীপুর সিটি করপোরেশনে বর্তমানে ভোটের হাওয়া বইছে। প্রায় ৩০ থেকে ৩৫ লাখ লাখ বসবাসরত মানুষের গাসিক সিটিতে ভোটার সংখ্যা মাত্র ১২ লাখ। সিটি নির্বাচনের ফলাফল এই অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আওয়ামী লীগ ও বিএনপির কাছে গাসিক সিটি নির্বাচন এখন চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সিটি করপোরেশন চালানোর অতীত অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আজমত উল্লা খানের। সেই দৃষ্টিকোণ, বহু বছরের রাজনৈতিক দক্ষতা থেকেই এডঃ মোঃ আজমত উল্লাহ খান দলীয় মনোনয়ন যোগ্যতা রাখেন এবং সবুজ সংকেত পেয়েছেন এমনটি মনে করছেন এলাকাবাসী।দেখা গেছে, সন্ধা ৭ টার দিকে “জয় বাংলা” জয় বঙ্গবন্ধু” স্লোগানে মুখরিত হয়ে উঠে টি. এন্ড. টি. বাজার মরকুন এলাকা। নেতা কর্মীরা দোকানে দোকানে গিয়ে ভোটারদের কাছে এডঃ মোঃ আজমত উল্লা খানের পক্ষে সমর্থন, দোয়া ও নৌকায় ভোট প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রজব আলী, ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন, ঢাকা টোব্যাকো এর সভাপতি আলহাজ্ব আবেদ আলী , মোস্তফা কামাল, তাঁতী লীগ সাধারণ সম্পাদক শাহ মোঃ আমান , এডঃ নাদিম আহম্মেদ শিমুল প্রমুখ।