Saturday, September 19

টেলিসিনে আজীবন সম্মাননা পেলাম, তাই আমি কৃতজ্ঞ: নায়করাজ

0
গত ৪ জুন কলকাতা শহরের নজরুল মঞ্চে তুলে দেওয়া হয় টেলিসিনে পুরস্কার। বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তী নায়করাজ রাজ্জাক টেলিসিনে অ্যাওয়ার্ড গ্রহণ করলেন। 
আয়োজক কর্তৃপক্ষ নায়করাজ রাজ্জাককে আজীবন সম্মাননায় ভূষিত করে। এছাড়াও সেরা ছবি ‘আয়নাবাজি’সহ আরও পাঁচ বাংলাদেশি তারকাকে পুরষ্কৃত করা হয়েছে। পশ্চিমবঙ্গের অন্যতম টেলি সিনে সোসাইটি এবার তাদের ১৬তম আয়োজনটি করেছিল।
 
এবারের আয়োজনে অন্য পুরষ্কারপ্রাপ্তরা হলেন শাকিব খান, আইয়ুব বাচ্চু, নুসরাত ফারিয়া, হাবিব ওয়াহিদ ও কণা। 
পুরষ্কারপ্রাপ্তির পর রাজ্জাক বলেন, ‘কলকাতার মাটিতে দাঁড়িয়ে এখনকার টেলি সিনে আজীবন সম্মাননা পেলাম, তাই আমি কৃতজ্ঞ। ভারতের শিল্পীরা খুবই আন্তরিক, তাদের অনেকের সঙ্গেই আমার দীর্ঘদিনের সম্পর্ক। আজকের এই সম্মানের কথা আমার চিরদিন মনে থাকবে।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.