Tuesday, October 27

ট্রাম্পকে টুইট করার ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ

0

কেন্দ্রীয় মার্কিন তদন্ত ব্যুরো এফবিআই প্রসঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত টুইট বার্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেসের অনেক সদস্য।

এফবিআই-এর বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প যেসব ক্রুদ্ধ টুইট বার্তা পোস্ট করেন, তাতে তিনি দাবি করেন, এই সংস্থার সুনাম এখন, তার ভাষায়, ইতিহাসের মধ্যে সবচেয়ে খারাপ।

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ নিয়ে যখন স্পেশাল কাউন্সেল রবার্ট মুলার-এর তদন্ত চলছে, তখনই ট্রাম্পের এমন আক্রমণাত্মক টুইট এলো।

সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের ব্যাপারে তদন্ত বন্ধ করতে সাবেক এফবিআই প্রধান জেমস কোমিকে নির্দেশ দেওয়ার অভিযোগও অস্বীকার করেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে সম্পর্কের ব্যাপারে এফবিআই-এর কাছে মিথ্যা বলার দায়ে ফ্লিনকে বরখাস্ত করা হয়। নির্বাচনে জয়ী করতে রুশ যোগাযোগের কথা বরাবরই নাকচ করে আসছেন ডোনাল্ট ট্রাম্প।

রবিবারও বেশ কয়েকটি টুইট করেন ট্রাম্প এবং আবারো তার সাবেক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে আক্রমণ করে লেখেন। আরেকটি টুইটে তিনি এবিসি নিউজের তীব্র সমালোচনা করেছেন তাদের রিপোর্টের এক ভুলের সূত্র ধরে।

তবে সামাজিক মাধ্যমে ট্রাম্পের এ ধরনের লেখালেখি নিয়ে অনেক ডেমোক্র্যাট সদস্য মনে করছেন, এর ফলে তদন্ত বা ন্যায়বিচার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আলোচনা হচ্ছে ট্রাম্পের রিপাবলিকান শিবিরেও তার করা টুইট নিয়ে। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম পরামর্শ দিয়ে বলেছেন, ‘টুইট করা নিয়ে ট্রাম্পের আরো বেশি সতর্ক হওয়া দরকার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.