Monday, September 21

ডিপজল এখন সুস্থ

0

হৃদযন্ত্রের চিকিৎসার জন্য এখনও সিঙ্গাপুর অবস্থান করছেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ডিপজলের হার্টে বাইপাস সার্জারি হয়েছে। সোমবার দুপুরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

সফলতার সাথে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি এখন সুস্থ। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মনতাজুর রহমান আকবর।

তিনি বৃহস্পতিবার বিকেলে সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখেছেন, ‘ডিপজল এর ওপেন হার্ট অপেরাশন সাকসেস ফুল ভাবে হয়েছে। উনি এখন সুস্থ। যারা ডিপজল এর জন্য দোয়া করেছেন। সবার কাছে আমরা কৃতজ্ঞ। ‘

চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর জানান, সোমবার দুপুরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় ডিপজলের।

monowar hossain dipjal

সুস্থ হয়েই রান্নাবান্নার কাজে ডিপজল

সার্জারির আগে ওলিজা মনোয়ার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আল্লাহর রহমত ও সিঙ্গাপুরের হাসপাতালের চিকিৎসকদের প্রচেষ্টায় এক মাস বিশ্রামের পর বাবার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে ওপেন হার্ট সার্জারির জন্য বাবা প্রস্তুত। এ সময় তিনি ডিপজলের জন্য সবার কাছে দোয়া চান।

সম্প্রতি বাবা ডিপজল রান্না-বান্না ও ডিনার করছেন এমন কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন ওলিজা। ক্যাপশনে লিখেছেন ‌’ফাদার ডটার কুকিং টাইম এবং ডিনার উইথ ফ্যামিলি’। 

 চিকিৎসা শেষ হলেও এখনও ডাক্তারের তদারকিতে রয়েছেন এ অভিনেতা। থাকতে হবে আরও কিছুদিন। দেশে ফিরলেও কিছুদিন বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন ডিপজলের কন্যা ওলিজা মনোয়ার। বিশ্রামের এ সময়টাতে কন্যা ওলিজাকে নিয়ে ভালোই সময় কাটাচ্ছেন ডিপজল। মেয়ে ওলিজা বাবা স্বাভাবিক ও চিন্তামুক্ত রাখতেই ঘরের কাজ দিয়েও ব্যস্ত রাখছেন।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাতে ডিপজলকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এর আগের দিন বিকালে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তখন ঢাকার একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে রাখা হয় তাকে। এদিকে, ডিপজল অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি ১৩ অক্টোবর মুক্তি পেয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.