Sunday, November 29

ড. জাফর ইকবালের ওপর হামলাকারীরা দোজখের আগুনে পুড়বে : প্রধানমন্ত্রী

0

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ড. জাফর ইকবালের ওপর হামলা অনাকাঙ্ক্ষিত। তাকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। তার অবস্থা এখন অনেকটা ভালো। কিন্তু যে হামলাটা হলো, যারা হামলা করলো, এরা কারা? এ ঘটনা গুলো যারা ঘটায় তারা ধর্মান্ধ হয়ে গেছে। হামলাকারীরা সাধারণ মানুষকে হত্যা করে বেহেস্ত পেতে চায়। কিন্তু তারা জীবনেও বেহেশতে যাবে না। তারা দোজখের আগুনে পুড়বে। কারণ মানুষ খুন করে কেউ বেহেশতে যেতে পারে না। দেশে জঙ্গিবাদের স্থান নেই। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞানী ও গবেষকের অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এপ্রিলে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট আগামী মাসে উৎক্ষেপণ হবে। ফ্লোরিডার স্টেশন, যেখান থেকে এটি উৎক্ষেপণ করা হবে সেখানে প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। তবে আমরা সময়মতোই এগোচ্ছি।
তিনি আরও বলেন, গবেষণা না হলে নতুন জ্ঞান তৈরি হয় না। গবেষণা না হলে এগুনো যায় না। গবেষণায় জোরদার বাড়াতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ গড়তে হলে সবাইকে শিক্ষিত হতে হবে। শিক্ষিত হলে ব্যক্তি তার নিজের ভবিষ্যৎ নিজেই নির্মাণে সক্ষম হবে।

প্রধানমন্ত্রী বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে হবে। শিক্ষকদের পাশাপাশি বাবা-মাকেও সন্তানদের প্রতি আরও যত্নবান হতে হবে। আরও সহনশীল হতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ট্রাস্ট এর মাধ্যমে প্রায় ১৬০০-এর ওপরে শিক্ষার্থী প্রতি মাসে শিক্ষাবৃত্তি পাচ্ছে। একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের পরিবারের প্রায় ১৮০০ জনকে আমরা প্রতিমাসে অনুদান দেই।  তিনি বলেন, অংক, বিজ্ঞান ও ইংরেজির শিক্ষক পাওয়া মুশকিল। কারণ যারা এসব বিষয়ে ভালো তারা রাজধানীতে চলে আসতে চায়। এবছর জানুয়ারি মাসে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি বই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছি। স্কুল-কলেজগুলো উন্নত করতে কাজ করে যাচ্ছি।
ব্লু ইকোনমির ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ব্লু ইকোনমি কাজে লাগাতে গেলে দক্ষ লোকবল লাগবে, আমাদের লোকবল কম। গবেষণার জন্য আমাদের আরও জাহাজ লাগবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.