Friday, September 25

ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে

0

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ঢাকা আইনজীবী সমিতির ২০১৮-২০১৯ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
শেষ হবে বিকেল ৫টায়। মাঝে এক ঘণ্টার জন্য বিরতি থাকবে। বুধবারও একইভাবে ভোটগ্রহণ চলবে। এরপর শুরু হবে ভোট গণনা। বরাবরের মতো এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে এবং বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে ২৭টি পদে ৫৫ জন প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে ২৭ জন ও বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলে ২৭ জন রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী একজন।

এবার প্রধান নির্বাচন কমিশনার হিসাবে খোন্দকার আবদুল মান্নানকে মনোনীত করা হয়েছে। তিনি জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে তিনি ছাড়া আরো ২০ জন কমিশনার দায়িত্ব পালন করছেন। এবার কমিশনে ১৮০ জন সাধারণ সদস্য রয়েছেন।

কমিশনের তথ্য অনুযায়ী, এবার আইনজীবী সমিতির হিসাবমতে মোট ২২ হাজার ২৫ জন সদস্যের মধ্যে ১৬ হাজার ১২৯ ভোটার নির্বিঘ্নে ভোট দিচ্ছেন।

ঢাকা বারের নিজস্ব ওয়েবসাইটে বলা হয়েছে, এবার কোনো প্যানেলে কোন কোন পদে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেমতে সাদা প্যানেলে সভাপতি পদে প্রার্থী আবদুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান মামুন এবং নীল প্যানেলের সভাপতি পদে প্রার্থী গোলাম মোস্তফা খান, সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী খান হাসান লড়ছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.