ঢাকা ওয়াসার পানির দাম ৫ শতাংশ বাড়ল

0

ঢাকা ওয়াসার পানির দাম ৫ শতাংশ হারে বাড়িয়েছে, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। ওয়াসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পানির উৎপাদন খরচ ও পরিচালনা ব্যয় বৃদ্ধি পাওয়ায় এবং চলতি বছরের মুদ্রাস্ফীতির সঙ্গে আংশিক সামঞ্জস্য বিধানের লক্ষ্যে আবাসিক ও বাণিজ্যিক সংযোগে পানির দাম বাড়ানোর এই পদক্ষেপ নিতে হয়েছে।

ওয়াসা জানায়, আগামী ১ আগস্ট ২০১৭ থেকে গৃহস্থালিতে প্রতি এক হাজার লিটার পানির দাম ১০ টাকার বদলে এখন ১০ টাকা ৫০ পয়সা হবে এবং বাণিজ্যিক গ্রাহকদের প্রতি এক হাজার লিটার পানির দাম ৩২ টাকার বদলে ৩৩ টাকা ৬০ পয়সা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই সিদ্ধান্ত মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকূপ, নির্মাণাধীন ভবন ও ন্যূনতম বিলসহ সব ধরনের (পানি ও পয়ঃ) অভিকরের ক্ষেত্রেও কার্যকর হবে।

আবাসিকে তিন মাসের ব্যবধানে দুই দফা গ্যাসের দাম বাড়ার পর এবার ওয়াসার পানির দাম বাড়ল। বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়াও চলছে বলে জানা গেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.