তখন তো গোপনে রোজা রাখতাম, এখন প্রকাশ্যে রোজা রাখছি, নামাজও পড়ছি : অপু বিশ্বাস

0

দেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস নিয়মিত রোজা রাখছেন, পড়ছেন নামাজও। নতুন কোনো ছবির শুটিং এখনো শুরু না করলেও পরিবার ও সন্তানকে সময় দিচ্ছেন তিনি।
শাকিব খান-অপু বিশ্বাসের বিয়ে ও সন্তানের খবর এখন কারো কাছেই অজানা নেই। বিয়ের পর চিত্রনায়িকা অপু বিশ্বাস ধর্ম এবং নাম বদলে হয়েছেন অপু ইসলাম খান। শুধু তাই নয় বিয়ের পর থেকে নিয়মিত নামাজ, রোজাও পালন করছেন এই অভিনেত্রী।
এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমি রোজা রাখছি, নামাজও পড়ছি। আমার ছেলের মাত্র নয় মাস বয়স। তাকেও সময় দিতে হচ্ছে। কিছু দিনের মধ্যে আবার চলচ্চিত্রে কাজ শুরু করব। এর জন্যও প্রস্তুত নিচ্ছি। নিয়মিত জিমও করছি।’
কবে থেকে রোজা রাখছেন জানতে চাইলে অপু বলেন, ‘২০০৮ সালে শাকিবের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পরের বছর থেকে প্রতি রমজানে আমি রোজা রেখেছি। শাকিব তো সব সময় রোজা রাখে। তার কাছ থেকে রোজা রাখার উৎসাহ পেয়েছি। তবে তখন তো গোপনে রোজা রাখতাম। এখন প্রকাশ্যে রোজা রাখছি। ২০১০ সাল থেকে নামাজও পরতে শুরু করেছি আমি।’
তিনি আরো বলেন, ‘আমাকে কেউ নামাজ শেখায়নি। আমি নিজে বই পড়ে নামাজ শিখেছি। সব সময় নামাজ পড়ে স্বামীর জন্য মঙ্গল কামনা করেছি। এখনো করি।’
শাকিবের সঙ্গে বিয়ে হওয়ার সময় অপু বিশ্বাসের নাম অপু ইসলাম খান রাখা হয়। নিজের কোন নামটা ভালো লাগে জানতে চাইলে অপু বলেন, ‘আমি সমসময় অপু বিশ্বাস নাম নিয়ে সবার মাঝে বেঁচে থাকতে চাই। কারণ এই নামেই আমি পরিচিত। আর অপু ইসলাম খান আমার নতুন জীবনের নাম। এই নামও আমার কাছে খুব পছন্দের।’
বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবির শুটিং শেষ না করেই গত বছরের মার্চে হঠাৎ ‘নিখোঁজ’ হয়ে যান ‘ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। তখন থেকেই সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেন তিনি। অনেকটা ইচ্ছে করেই তিনি চলে যান লোকচক্ষুর অন্তরালে।
এরপর গত ১০ এপ্রিল সন্তান নিয়ে আবারও দেশে ফেরেন জনপ্রিয় এই নায়িকা। এর কিছুদিন পরই একটি বেসরকারি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে এসে নিজের বিবাহিত জীবন, সন্তান আব্রাম খান জয়ের জন্ম ও অন্যান্য বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন শাকিবপত্নী অপু।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.