তাবলীগের দুই গ্রুপের বিরোধ না মেটায় আগামী ইজতেমাও দুই পর্বে অনুষ্ঠিত হবে

0

তাবলীগের দুই গ্রুপের বিরোধ না মেটায় আগামী ইজতেমাও দুই পর্বে অনুষ্ঠিত হবে। ২০২০ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা। তিনি বলেন, ‘তাবলীগের দুইপক্ষের নেতাদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হয়েছে আগামী জানুয়ারি মাসে আলাদাভাবে উভয়পক্ষের ইজতেমা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০, ১১ ও ১২ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে।’

সোমবার (২৮ অক্টোবর) সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলীগের দুইপক্ষের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠকে ইজতেমার বিষয় চূড়ান্ত করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি) আবু বকর ছিদ্দীক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.