থানচিতে মোটর সাইকেল আর জীপ গাড়ি মুখোমুখি সংর্ঘষ আহত এক

0

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে বলিপাড়া ইউনিয়নের কমলা বাগান মারমা পাড়া এলাকায় জীপ গাড়ি সাথে মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে ঘটনায় গুরুত্বর আহত হয়েছে মোটর সাইকেল চালক।

মঙ্গলবার (২৬ নভেম্বর) অনুমানিক বেলা ২ টা সময় থানচি বলিপাড়া ইউনিয়নের কমলা বাগান মারমা পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত ব্যক্তি হলেন বলিপাড়া সাখয় কমান্ডার পাড়া কংচং ম্রো এর ছেলে সিংলক ম্রো(১৯) । জীব গাড়ি ড্রাইভার লামা ইয়াংছার বাজারে আব্দুল মালেকে ছেলে মো:আক্তার (২৮) বলে জানাগেছে।

প্রত্যক্ষদর্শীরা জানা, বিকাল ২টা সময় বলিপাড়া ইউনিয়নের কমলা বাগান মারমা পাড়া এলাকায় থানচি থেকে দ্রুতগতি বেপোরোয়া ভাবে আসা জীপ গাড়ি সাথে বলিবাজার থেকে নিজের বাড়িতে ফেরার পথে মুখোমুখি সংর্ঘষ হলে মোটরসাইকেল চালক সিংলক ম্রো গুরুতর ভাবে আহত হন।

থানচি থানা সেকেন্ড অফিসার (এসআই) রতন কান্তি দে বলেন, থানচি থানা অফিসার ইনর্চাজ স্যারে নির্দেশে আমরা ঘটনাস্থলে আসছি। জীব ড্রাইভার আর দু’টো গাড়ি থানায় হেফাজতে আছে। এখনও পর্যন্ত কোন মামলা বা অভিযোগ আসেনি তবে আইননানুক কাজের প্রক্রিয়াধীন। আহত সিংলক ম্রো কে স্থানীয়দের সহায়তায় চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.