সোহেল আহম্মেদ, দাউদকান্দি প্রতিনিধিঃ উপজেলার দু’টি সরকারীসহ ৮টি কলেজ থেকে মোট দুই হাজার সাত’শ ২৮জন শিক্ষার্থী চলতি বছরে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে পাশ করেছে এক হাজার সাত’শ ৫জন। পাশের হার শতকরা ৬২.৫০ আর জিপিএ-৫ পেয়েছে ১৬জন শিক্ষার্থী। জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজে পাশের হার ৯৪.৪৪ এবং ৬জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে শীর্ষ স্থানে রয়েছে। ড.খন্দকার মোশারফ হোসেন কলেজ পাশের হার ৯১.০৫ এবং ৩জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। বরকোটা স্কুল এন্ড কলেজে পাশের হার ৮৫.০৯ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪জন শিক্ষার্থী, বারপাড়া বেগম রাবেয় মহিলা কলেজে পাশের হার ৮৪.৬২, মোল্লাকান্দি উচ্চ বিদ্যালয় ও কলেজে পাশের হার ৩৪.৪৭, ড.মোশারফ ফাউন্ডেশন কলেজে পাশের হার ৫৮.৩১ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩জন শিক্ষার্থী, হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রী কলেজে পাশের হার ১৬.০০ এবং গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রী কলেজে পাশের হার ২৪.৬১।
উপজেলার হাসানপুর শহীদ নজারুল সরকারি ডিগ্রী কলেজ এবং গৌরীপুর মুন্সী ফজলুর রহমান দুইটি সরকারি কলেজের ফলাফল বরাবর কয়েক বছর যাবত খারাপ হয়ে আসছে। শিক্ষক স্বল্পতা এবং শিক্ষকগণ নিয়মিত ক্লাস না নেয়ার কারণে প্রতি বছরই কলেজ দুটিতে ফলাফর খারাপ হচ্ছে বলে অভিভাবকগণ অভিযোগ করেন।