Friday, September 25

দুর্ঘটনার কবলে অমিতাভের গাড়ি

0

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধনের পর বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনায় কবলে পড়েছিল অমিতাভ বচ্চনের গাড়ি। তবে, আঘাত পাননি অমিতাভ।

কিছু হয়নি তাঁর। একটি মার্সিডিজে চড়ে যাচ্ছিলেন তিনি। গাড়ির পেছনের একটি চাকা খুলে যায়। ঘটনায় মার্সিডিজ প্রেরণকারী ট্রাভেল এজেন্সিকে শো-কজ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

গত শুক্রবার কলকাতায় চলচ্চিত্র উৎসবের সূচনা করতে এসেছিলেন অমিতাভ। মুম্বাই ফিরে যাওয়ার জন্য পরদিন সকালে সেই মার্সিডিজে চড়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। এনিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রধান সচিব বিবেক কুমার জানিয়েছেন, ডাফরিন রোডে অমিতাভের গাড়ির চাকা খুলে যায়। অমিতাভের সঙ্গে গাড়িতে ছিলেন মন্ত্রী সুব্রত মুখার্জি। তাঁর গাড়ি পিছনে আসছিল।

সেই গাড়িতে বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয় অমিতাভকে।
কলকাতায় এলে গ্র্যান্ড হোটেল ওঠেন অমিতাভ। সেইমতো এবারও সেখানেই তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছিল দেশটির রাজ্য সরকারের পক্ষ থেকে। সেই মার্সিডিজটি ট্রাভেল এজেন্সিকে দিয়ে আনিয়েছিল গ্র্যান্ড কর্তৃপক্ষ। দুর্ঘটনার বিষয়টি উঠেছে মুখ্যমন্ত্রীর কানেও। তিনি চটেছেন হোটেল কর্তৃপক্ষের ওপর।

রাজ্য সরকারের পক্ষ থেকে অভিযোগ পাঠানো হয়েছে গ্র্যান্ডের প্রধান অফিস মুম্বাইয়ে। তবে অমিতাভ কোনও অভিযোগ জানাননি। নবান্ন ও অমিতাভের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছে গ্র্যান্ড কর্তৃপক্ষ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.