সোহেল আহম্মেদ দাউদকান্দি প্রতিনিধিঃ দৃষ্টিপ্রতিবন্ধী আরিফের লেখাপড়ার খরচের দায়িত্ব নিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন। আজ মঙ্গলবার দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়াতনে আয়োজিত এক অনুষ্ঠানে এ দায়িত্ব নেন তিনি।উল্লেখ্য, দৃষ্টিপ্রতিবন্ধী আরিফ হোসেনের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার ২২ নম্বর পশ্চিম মোহাম্মদপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ পান আরিফ। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। জানা গেছে, এখন থেকে দাউদকান্দি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরিফকে প্রতিমাসে লেখাপড়া খরচ বাবদ ৩০০০ টাকা করে দেওয়া হবে। তার মাস্টার্স পাস করা পর্যন্ত এই সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি বিভিন্ন সময় বই কেনা ও অন্যান্য আনুষাঙ্গিক খরচ বাবদ এককালীন নগদ টাকাও প্রদান করা হবে। প্রাথমিকভাবে অনুষ্ঠানে বই কেনা বাবদ তাকে নগদ ১০ হাজার ও আগামী ৬ মাসের খরচ ১৮ হাজার টাকা তুলে দেওয়া হয়।এ সময় দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার যৌথভাবে জানান, আজকের পর থেকে অর্থের অভাবে দাউদকান্দির কোনো শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হবে না। আমরা তার পাশে দাঁড়াব।