Wednesday, November 4

দেশ ও জাতির কল্যানে উন্নয়ন প্রকল্পে মানসম্মত কাজ করতে হবে-মো. আবুল কালাম আজাদ

0

 বার্ষিক উন্নয়ন কর্মসূচীর প্রায় ১৬ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে সারাদেশে। আর এ সকল উন্নয়ন কাজের বেশীরভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলা সমূহে। এলজিইডি প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ গতকাল ২৮ ফেব্রুয়ারী চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলার প্রায় ৪ শত কর্মকর্তাদের দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন। সরকারী অর্থায়ন ছাড়াও ওয়াল্ড ব্যাংক , এডিপি, জাইকা, সৌদি ফান্ড এর অর্থায়নে নগর, গ্রামীন ও প্রাণী সম্পদ উন্নয়নে চট্টগ্রাম অঞ্চলের ৪০টিরও অধিক প্রকল্পের আওতায় কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এই অঞ্চলের জন্য ১২শত ৯০ কোটি টাকার একটি প্রকল্প একনেকে পাশ হয়েছে। শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু করা হবে। কাজের গুনগত মানের দিকে বিশেষ দৃষ্টি রেখে নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রকল্পের কাজ করার জন্য তিনি সকল সড়ক রক্ষনাবেক্ষনের কাজ শুস্ক মৌসমে দ্রুত সম্পন্ন করার জন্য পরামর্শ দেন। জলবায়ু সহিষ্ণু ও পরিবেশ বান্ধব প্রকল্প গ্রহন ও বাস্তবায়নের সকলকে সচেষ্ট থাকার আহবান জানান। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রীর যে সকল প্রকল্পে প্রতিশ্রতি রয়েছে তা দ্রুত বাস্তবায়নের জন্য নির্দেশনা দেন। তিনি আরো বলেন, এ সকল প্রকল্প ছাড়াও আরো উন্নয়ন কাজ করা হবে। যা এতদ অঞ্চলের মানুষের জন্য বেশী প্রয়োজন। এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আজকের উন্নয়ন কাজে দেশ ও বিদেশে যথেস্ট সুনাম রয়েছে আপনারা হয়ত জানেন না, যে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উন্নয়ন কাজ গ্রামীন অর্থনীর চাকা ঘুরায়। অনেক কর্মকর্তা রয়েছে শুক্র ও শনিবার বন্ধ না কাটিয়ে প্রকল্প কাজ বাস্তবায়নে তৎপর থাকে। আগামী দিনেও এ অর্থ বছরের সকল কাজ বাস্তবায়ন করতে পরিবারের সদস্যদের থেকে প্রয়োজনে সময় চেয়ে নিতে হবে। দেশ ও জাতির কল্যাণে এটা আমাদের করতেই হবে। এ সময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে, আজাদ, নুর মোহাম্মদ, রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল রশিদ খান, রেজাউর রহমানসহ বিভিন্ন প্রকল্পের প্রকল্প পডরিচালক নিকর্বাহী প্রকৌশলীগন উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.