Wednesday, November 4

দৈনিক প্রিয় চট্টগ্রামের নির্বাহী সম্পাদক হলেন সাংবাদিক মাহতাব উদ্দিন চৌধুরী

0

সাংবাদিক মাহতাব উদ্দিন চৌধুরী দৈনিক প্রিয় চট্টগ্রামের নির্বাহী সম্পাদক পদে পদোন্নতি পেয়েছেন। তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেন পত্রিকার সম্পাদক  ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকী।

সম্পাদক আশা ব্যক্ত করেন, মাহতাব উদ্দিন চৌধুরীর যোগদানের মাধ্যমে দৈনিক প্রিয় চট্টগ্রামের ভবিষ্যৎ চলার পথ আরো সুগম হবে। পত্রিকার সার্বিক উন্নয়নে নতুন নির্বাহী সম্পাদক বিশেষ অবদান রাখতে পারবেন। মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, দৈনিক প্রিয় চট্টগ্রামের সঙ্গে একাত্ব হয়ে কাজ করতে আমি বিপুলভাবে আগ্রহী। এখন থেকে এই পরিবারের একজন সদস্য হয়ে আমি কাজ করবো এটি ভীষণ আনন্দের। অনেকগুলো পত্রিকার মাঝে প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে দৈনিক প্রিয় চট্টগ্রামকে পাঠকের হৃদয়ে জায়গা করে নিতে হবে। ব্যাপক জনগোষ্ঠীর চাওয়া পাওয়া, এখানকার সংকট ও সম্ভাবনাকে খুঁজে এনে তা সঠিকভাবে তুলে ধরতে হবে।সাংবাদিক মাহতাব উদ্দিন চৌধুরীর ইলেক্ট্রনিক্স মিডিয়া ও  দৈনিক পত্রিকায় কাজ করার  রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা , গত প্রায় দুই দশক ধরে সাংবাদিকতা পেশায় রয়েছেন তিনি  ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.