Thursday, November 5

ধনু নদীতে নাব্যতা সংকট: আটকে আছে ৫ শতাধিক মালবাহী কার্গো

0

নেত্রকোনার ধনু নদীতে নাব্যতা সংকটে আটকে আছে পাঁচ শতাধিক মালবাহী কার্গো স্টিমার লঞ্চ। এতে জেলার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া থেকে নাওটানাঘাট পর্যন্ত দুই কিলোমিটারজুড়ে আটকে আছে নৌযান।

লেপসিয়াঘাটের ইজারাদার আব্দুর রউফ শাহীন জানান, পাঁচ দিন ধরে ধনু নদীর পানি কমতে শুরু করায় সাত থেকে আটশ মালবাহী নৌযান আটকা পড়েছে।

এমভি ভাগ্যকূলের মাস্টার মো. রাশেদুল ইসলাম জানান, ছাতক লাফার্জ সিমেন্ট বোঝাই কার্গো নিয়ে খালিয়াজুরীর লেপসিয়া এলাকায় সাত দিন ধরে আটকে আছি। কখন যাব বলতে পারছি না।

এমভি স্বপ্নের সিঁড়ি কার্গোর মাস্টার হুমায়ূন কবীর বলেন, সিমেন্ট নিয়ে নারায়ণগঞ্জে যাওয়ার পথে আট দিন ধরে আটকে আছি। খাবার-দাবার নিয়ে খুব সমস্যায় আছি।

এমভি একে ফরাজি প্লাসের ড্রাইভার মামুন মিয়া জানান, ছাতক থেকে পাথর বোঝাই করে ভোলা যাওয়ার পথে নাওটানা এলাকায় আটকা পড়েছি। কখন যেতে পারব জানি না।

লেপসিয়া বিআইডব্লিউটিএর ইজারাদার শাহীন জানান, নদী খননের জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। ২০০ মিটার নদীর অংশ খনন হলে এ সমস্যা সমাধান হবে।সুত্র: যুগান্তর।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.