ধান কাটার নামে কৃষকের ক্ষতি করছেন না তো!

0

মো.আলী আশরাফ মোল্লা: সমগ্র বিশ্বজুড়ে করোনাভাইরাস (কোভিড -১৯) আক্রান্তে বিপর্যস্থ মানুষ, বিপন্ন মানবতা। জম্মভূমি প্রিয় দেশ বাংলাদেশ ও করোনাভাইরাস এর আক্রমণে মানুষ অবরুদ্ধ, ঘরবন্দী হয়ে আছে। তারা বাইরে কোন কাজে বের হতে পারছে না। প্রায় সবাই বিশেষ করে কায়িকশ্রমের বিনিময়ে চলা মানুষ জন কর্মহীন হয়ে পড়েছে। বিপাকে পড়েছে খেঁটে খাওয়া মানুষ বিশেষ করে কৃষক, শ্রমিক সহ নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষ।

এই মুহূর্তে গ্রামগঞ্জের কৃষকরা খুবই বিপদে পড়েছে। কারণ তাদের ঘামের, পরিশ্রমের স্বপ্নের ফসল ইরি ধান, কোথাও বোরো ধান তারা ঘরে তুলতে পারছে না। সারা দেশ কার্যত লক ডাউন থাকার ফলে কোন শ্রমিক পাওয়া যাচ্ছে না ধান কাটার জন্য। আর এই ফাঁকে সেলফি বাজ কিছু নেতা টাইপের ব্যক্তি বর্গ গ্রামগঞ্জে কৃষকের ধান কেটে দেওয়ার নাম করে কৃষকের পাকা ক্ষেতে দলবেঁধে নেমে ফটোসেশন করছে। যার দরুন তাদের এলোপাতাড়ি পাকা ধান ক্ষেতে পাড়াপাড়ির কারনে কৃষকের ধানের ক্ষতি হচ্ছে। ধান গুলো মাটিতে লুটিয়ে পড়ছে এবং মাটিতেই মাড়িয়ে যাচ্ছে। কাটতে বেগ পেতে হচ্ছে বেশ।
আবার কিছু ব্যক্তি প্যান্ট শার্ট, স্যুট পড়ে ধান ক্ষেতে নেমে কাছিঁ হাতে দাঁড়িয়ে পোছ দিচ্ছে আর তার পোছ নেওয়ার জন্য ধান ক্ষেতে আরও ২০-৩০ জন ক্যামেরা হাতে ছবি তুলছে। ব্যাস, তাদের ফটো সেশন ও শেষ ধান কাটা শেষ।

আবারও কোথাও দেখা যাচ্ছে কৃষকের কাচাঁ ধান ক্ষেতে নেমে কাচাঁ ধান কেটে দিচ্ছে। কাচাঁ ধান কেটে কৃষকের স্বপ্নের ফসল নষ্ট করার অধিকার তো আপনাদের নেই। তাদের দৃষ্টি শক্তি সম্ভবত ছানি পড়েছে। পাকা ধান ও চিনছে না আবার কাচাঁ ধান ও চিনে না! উপকার করতে গিয়ে যদি আপনি তার ক্ষতিই করেন, তাহলে সেই উপকারের প্রয়োজন নেই। দয়া করে কৃষকের সাথে এই ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ থেকে বিরত থাকলেই কৃষক উপকৃত হবে।

আবার কোথাও দেখতে পাচ্ছি কিছু মহিলা সেজেগুজে ছাতা মাথায় দিয়ে দলবল নিয়ে কৃষকের ধান ক্ষেতে নেমে ধান কাটার ভান করছেন। একজন দাঁড়িয়ে আছে আর বিশ জন কৃষকের ধান মাড়িয়ে ছবি তুলছে। দয়া করে এই ধরনের ন্যাকামি বন্ধ করুন। যার যার কাজ তাকেই করতে দিন। যার যেটা শোভা পায় না, সেটা করতে যাওয়া না যাওয়াই ভালো। আপনি মহিলা নেতা, ফটোসেশান করবেন ভালো কথা। অনেক জায়গায় আছে সেখানে করেন। কৃষকের ধান ক্ষেতে নয়।

কিছু নেতাকর্মী সত্যিকার অর্থেই কৃষকের ধান কাটার জন্য নেমেছেন এবং কেটে দিচ্ছেন তাদেরকে বিনম্র অভিবাদন এবং আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনারা যারা এই দুঃসময়ে কৃষকের সহযোগীতা করছেন তারা খেয়াল রাখবেন আপনার পাশে কিছু সেলফিবাজ মানুষ রয়েছেন তারা আপনাদের ভালো অর্জনটিও কিন্তু নষ্ট করে দিতে পারে। একমাত্র অতিরঞ্জিত কিছু সেলফিবাজির দরুন।

সামাজিক যোগাযোগর মাধ্যমে সম্প্রতি বহু ছবি ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে কৃষকের ধান কেটে দেওয়ার জন্য অনেক নেতা ধান ক্ষেতে যাচ্ছেন এবং ধান ক্ষেতে ফটোসেশন করছেন। পরক্ষনেই তারা চলে আসছেন ফলে কৃষকের কোন ধান কাটাই হলো না। অনেক কৃষকের অভিযোগ, ফটোসেশান শেষ উনারা চলে যান আমার আর ধান কাটাই হয় না। ফলে তারা আমার উপকারের চেয়ে বেশী ক্ষতিই করে।

যেই কৃষকের পরিশ্রমের, মাথা থেকে পা পর্যন্ত ঘামের বিনিময়ে আমাদের খাদ্য উৎপাদন হয় তাদের সাথে আমাদের এই ধরনের সহযোগীতার নামে ফটোসেশান বন্ধ করি, পারলে ধান কেটে দেয় আর না পারলে কৃষকের ধান নষ্ট করা থেকে বিরত থাকি।

লেখকঃ কলামিস্ট,সাংস্কৃতিক কর্মী এবং সংগঠক।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.