Wednesday, November 4

নগরীর বহদ্দারহাটে ছিনতাইয়ের স্বিকার বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আহবায়ক

0

চট্টগ্রামের বহদ্দারহাট পুলিশ বক্সের বিপরীত পাশে আজমীর হোটেলের সামনে আনুমানিক রাত সাড়ে এগারটার দিকে ৭/৮ জন দুবৃত্ত বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের চান্দগাও থানার আহবায়ক এম ই এস কলেজের সাবেক ছাত্র নেতা, চট্টগ্রাম মহানগর কার্যকরী কমিটির মেম্বার মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান ছিনতাইয়ের শিকার হন।

এই ছিনতাইয়ের ঘটনায় আহত হন তার ষ্টাফ আবু বকর আরাফাত। জানা যায়, তার সাথে থাকা আড়াই লক্ষ টাকা, হাতের মোবাইল ও ঘড়ি অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই কারীরা ছিনিয়ে নেয়।

এ ঘটনায় আহত জিল্লূর রহমান বলেন, আমি একজন পাথর ব্যবসায়ী। পার্টি থেকে টাকা নিয়ে বহদ্দার হাট অফিসে আসার সময় আজমীর হোটেলের সামনে কয়েকজন ছিনতাইকারী আমিও আমার ষ্টাফের উপর হামলা করে। আমার কাছে যা আছে তা চায়। আমি অপারগতা প্রকাশ করলে তারা আমাকে এবং আমার ষ্টাফ অস্ত্র ধরে এক পর্যায়ে তাদের হাতে থাকা চুরি দিয়ে আঘাত করে আমাকে মাটিতে ফেলে দেয়। আমার সাথে থাকা টাকা, ঘরি, মোবাইল নিয়ে যায়। আমাদের শোর চিৎকারে লোকজন আসলে তারা পালিয়ে যায়। হামলাকারীদের মধ্যে আমি একজনকে চিনতে পেরেছি। তার নাম কাউছার হামিদ প্রকাশ টোকাই কাউছার। আমি এ বিষয়ে চান্দগাঁও থানায় গতকাল রাতেই অভিযোগ করেছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.