Saturday, November 14

নাইক্ষ্যংছড়িতে বিজিবির বৃক্ষরোপন ও পোনা অবমুক্তকরণ কর্মসূচী শুরু

0

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) থেকে:: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে বৃক্ষরোপন অভিযান ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচী-২০১৭ শুরু হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১২টায় ৩১ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে জোন কমান্ডার ও ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মো.আনোয়ারুল আযীম গাছের চারা এবং পুকুরে নানা প্রজাতির পোনা অবমুক্ত করে সপ্তাহব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন-ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর জিএম সিরাজুল ইসলাম, এডি মোসলেম উদ্দিন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী,যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল,দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন টুক্কু প্রমূখ। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ৩১ বিজিবি জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আনোয়ারুল ইসলাম।
এ ব্যাপারে ৩১ বিজিবির উপঅধিনায়ক মেজর জিএম সিরাজুল ইসলাম বলেন, সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীতে ব্যাটালিয়নের আওতাধিন ১৪টি বিওপিতে (বর্ডার অবজারবেশন পোষ্ট) হাজারো গাছ লাগানো হবে। এছাড়াও ব্যাটালিয়ন ও সীমান্তে অবস্থিত বিওপিগুলোর পুকুর ও জলাশয়ে দুই হাজারের অধিক মাছের পোনা অবমুক্ত করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.