নাগরপুর প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সেহরাইল গ্রামে বিষপানে এক গৃহবধু আত্মহত্যা করেছে।
জানা যায়, ২১ শে ফেব্রুয়ারি সকাল ৭ টার সময় গৃহবধু ঝুমুর(২৫) স্বামী জুয়েলের(৩০) সাথে ঝগড়া হয়। এরপর স্বামীর অজান্তে সে বিষপান করে। বেলা ১ টার সময় তার দুই বছরের শিশু সন্তান দুধপান করতে চাইলে ঝুমুর তাকে বলে দুধপান করলে সে মারা যাবে। তার এই কথা বাড়ীর লোকজন শুনতে পায় এবং জানতে পারে সে বিষপান করেছে। তারপর বেলা ২টার সময় ঝুমুরকে চিকিৎসার জন্য নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
এমতাবস্থায় মৃতদেহ বাড়ী ফিরিয়ে আনার পর আজ (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার সময় নাগরপুর থানা পুলিশের এস.আই. আলমগীর হোসেন লাশটির ছুরতহাল নথিভুক্ত করেন এবং লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেলা হাসপাতালে প্রেরন করেন।