Wednesday, November 4

নাগরপুরে মহান একুশে ফেব্রুয়ারী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও শিশুদের ছবি আঁকা প্রতিযোগীতা

0

নাগরপুর প্রতিনিধি, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া সবুজ অবুঝ কিন্ডার গার্টেন এর পরিচালক এম.এফ কবির হোসেন এর সভাপতিত্বে ২১শে ফেব্রুয়ারী বিদ্যালয় প্রঙ্গনে আন্তর্জাতিক মাতৃ-ভাষা উপলক্ষে ধুবড়িয়া সবুজ অবুঝ কিন্ডার গার্টেনের ছাত্র-ছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালী ও ছবি আঁকা প্রতিযোগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে শিক্ষক ও ছাত্র-ছাত্রী সহ সকলে সর্বপ্রথম ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্প অপর্ণ ও ১মিনিট নিরবতা পালন সহ জাতীয় সংগীত পরিবেশন করেন। এর পর শিক্ষার্থীদের মধ্যে ছবি আঁকা প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোকছেদুর রহমান, নাগরপুর উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খান, ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মাহমুদ বক্স সহ সম্মানিত অবিভাবক গন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.