বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে থানচিতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ১৬ দিনের কর্মসূচী উপলক্ষ হিসেবে ” ঘরে বাইরে অনলাইনে,কিশোরীরা থাকুক নিরাপদে সবখানে” স্লোগানটি সামনে রেখে কিশোরীদের বাই সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৪ ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায় বলিপাড়া নারী কল্যাণ সমিতি(বিএনকেএস) আয়োজনে উন্নয়ন সহযোগী ডিয়াকোনিয়া বাংলাদেশ সহযোগীতায় ডাকছৈ পাড়া থেকে এ র্যালিটি বের হয়ে উপজেলা বলিপাড়া প্রকল্প অফিসের এসে শেষ হয়েছে।বিএনকেএস এর ১৬ দিনের কর্মসূচী মধ্যে রযেছে থানচি বাজার পরিস্কার পরিছন্নতা অভিযান, মহিলাদের ঐতিহ্যবাহী ঘিলা খেলা ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ হিসেবে বাই সাইকেল প্রতিযোগীতা।
এতে উপস্থিত ছিলেন বিএনকেএস এর উপ পরিচালক উবানু মারমা,বিএনকেএস এর প্রকল্প পরিচালক ভানুনসিয়াম বম,থানচি প্রেসক্লাবে সাধারণ সম্পাদক চহ্লামং মারমা,সহ সভাপতি রেমবো ত্রিপুরা, বিএনকেএস বলিপাড়া প্রকল্প অফিসের ফোকাল পার্সন উবাথোয়াই মারমা সহ বিভিন্নি প্রকল্পে কর্মকর্তা কর্মচারী ও অর্ধশতাধিক কিশোরীরা।
বিএনকেএস এর উপ পরিচালক উবানু মারমা সাংবাদিকদের বলেন, নারী নির্যাতন ও সহিংশতা প্রতিরোধ পক্ষ ১৬ দিনের কর্মসূচীতে কিশোরীদের বাইসাইকেল চালানো ও একটি অংশ। এর আগে থানচি বাজার পরিস্কার পরিছন্নতা অভিযান ও নারীদের নিয়ে ঐতিহ্যবাহী ঘিলা খেলা আয়োজন করেছি। সবার সহযোগীতায় পেলে ভবিষ্যৎতে ও এমন মহৎতি উদ্যোগ অব্যহত থাকবে।