Sunday, October 25

নায়িকার অনুকরণে আগুনে নাচতে গিয়ে শিশুর মৃত্যু

0

টিভি সিরিয়ালের নায়িকাকে আগুনের মধ্যে নাচতে দেখে সেটা নকল করতে গিয়ে আগুনে পুড়ে মারা গেছে সাত বছরের ছোট্ট এক শিশু। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটকে।

প্রার্থনা নামের ওই শিশুটির মৃত্যু হয়েছে গত ১১ নভেম্বর। বুধবার শিশুটির বাবা-মা হরিয়ানা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন। তাদের দাবি, একটি টিভি সিরিয়ালের দৃশ্য নকল করতে গিয়েই মৃত্যু হয়েছে তাদের মেয়ের।

প্রার্থনার মা জানিয়েছেন, তার নিয়মিত দু’টি টিভি সিরিয়াল দেখত। সেই দুই সিরিয়ালের একটিতে এক নারীকে আগুনের মধ্যে নাচতে দেখা গেছে। ওই দৃশ্যই ছোট শিশুটিকে প্রভাবিত করেছে। কয়েকটি সাদা কাগজ চারদিকে ছড়িয়ে দিয়ে সে আগুন ধরিয়ে দেয়। ছোট্ট মেয়েটি বুঝতে পারেনি, ওই আগুন যে তাকেও গ্রাস করে নেবে।

বার বার মানা করার পরেও প্রার্থনা অন্য আত্মীয়ের বাড়ি গিয়ে লুকিয়ে সিরিয়াল দেখত। শোককাতর শিশুটির মা বলেন, ‘আমরা আমাদের মেয়েকে হারিয়েছি। কিন্তু আমরা চাই অন্য অভিভাবকদের সতর্ক করতে। শিশুরা যেন এ ধরনের সিরিয়াল দেখতে না পারেন সে বিষয়ে সব বাবা-মায়ের খেয়াল রাখা উচিত।’

খবর টাইমস অব ইন্ডিয়া।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.